ব্রেকিং নিউজ
দাকোপে ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টার পরিদর্শন, শিশু ফোরামের উদ্যোগে আলোচনা সভা নেত্রকোনায় অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা, ছড়িয়ে পড়ল ৪১ সেকেন্ডের ভিডিও নাশকতা প্রতিরোধে পঞ্চগড়ে বিএনপির মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে হায়াতুন আলম টিকটকে পরিচয়, প্রেমের টানে বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ, এলাকায় চাঞ্চল্য কৃষিতে অভিযোজন বরাদ্দ বাড়ানো ও ন্যায্য রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক
×

শংকর চন্দ্র সরকার-নেত্রকোনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮/১১/২০২৬, ৮:৪৩:১১ PM

নেত্রকোনায় অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা, ছড়িয়ে পড়ল ৪১ সেকেন্ডের ভিডিও

নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে আগুন ধরিয়ে দেয়।

নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা নিজেরাই আগুন দেওয়ার দৃশ্য ভিডিও ধারণ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন এক যুবক। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরও একজন যুবকের উপস্থিতি দেখা যায়। ভিডিওর স্ক্রলে ‘১৭ নভেম্বর, ২০২৬ ইং, অতিথপুর রেলস্টেশন, নেত্রকোনা’ লেখা রয়েছে। আগুন দেওয়ার পরপরই দুজনকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম। তিনি জানান, প্ল্যাটফর্মের তিনটি পিলারে ছেঁড়া চটের বস্তায় পেট্রোল অথবা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় স্থাপনার কাঠামোগত তেমন কোনো ক্ষতি হয়নি।



এদিকে, এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম। তিনি বলেন, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, দুর্বৃত্তরা ছেঁড়া চটের বস্তায় পেট্রোল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দিয়ে ভিডিও ধারণ করে পালিয়ে যায়। বন্ধ থাকা এই স্টেশনটিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।উল্লেখ্য, এর আগেও নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাটলী এবং সদর উপজেলার চল্লিশা এলাকায় আরও তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরপর এসব ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।